সুনামগঞ্জ-৩ উপ-নির্বাচনে সরকারি কর্মকর্তা কর্মচারি, তাদের পরিবার ও কারাবন্দীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন
সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে ভোটার হিসেবে তালিকাভুক্ত সরকারি কর্মকর্তা কর্মচারিসহ তাদের পরিবারের সদস্য এবং জেলখানা বা হাজতে আটক ব্যক্তিগণ পোস্টাল ব্যালটের নির্বাচনে ভোট দিতে পারবেন।
সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ জুলাই অনুষ্ঠেয় এ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানে ইচ্ছুক ভোটারদের নির্বাচনী সময়সূচী জারির ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ব্যালট পেপারের জন্যে আবেদন করতে হবে। ৯ জুন নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে।
নির্বাচনী এলাকার তালিকাভুক্ত ভোটারগণ নির্বাচনের কাজে নিযুক্ত হলে তারাও পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
এ জন্যে রিটার্নিং অফিসারের কাছ থেকে নির্ধারিত ফরম নিয়ে তা যথাযথভাবে পূরণ করে নির্ধারিত তারিখের মধ্যে জমা দিতে হবে।
