২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নগদ ৫ লাখ টাকাসহ ৩৫ ভরি স্বর্ণ ডাকাতি

চট্টগ্রামে খুলশী থানার জাকির হোসেন রোডের একটি বাসা থেকে সোমবার দুপুরে প্রকাশ্যে নগদ পাঁচ লাখ টাকাসহ প্রয় ৩৫ ভরি স্বর্ণ লুঠ করেছে ডাকাত দল।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 07:58 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এ ব্যাপারে বাড়ির মালিক শামসুল ইসলাম বাদি হয়ে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, বেলা দুইটার দিকে ১৫/১৬ জন অস্ত্রধারী যুবক জাকির হোসের রোডের রাঙ্গামাটি টিম্বার অ্যান্ড ফার্নিচার হাউজের পেছনে অবস্থিত উক্ত দোকানের মালকের বাসায় হানা দেয়। ডাকাতরা অস্ত্রের মুখে লুঠপাঠ চালায়।

পরে এ ঘটনায় পুলিশ ড্রাইভার হারুনকে আটক করে জিজ্ঞাসাকবাদ শুরু করেছে।