২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজমুল হুদা বললেন, সংসদে একজন আওয়ামী লীগ রয়েছে

জাতীয় পার্টির সদস্য গোলাম মোহাম্মদ কাদের সোমবার সংসদে ২০০৪-০৫ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনায় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং অতিরিক্ত ব্যয় বরাদ্দের কারণে তীব্র সমালোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2005, 10:25 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

তার আলোচনা শেষে যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা দাঁড়িয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংসদে আওয়ামী লীগ নেই জানতাম। জিএম কাদেরের বক্তব্যের মনে হচ্ছে, সংসদে একজন আওয়ামী লীগ রয়েছে।

ব্যারিস্টার নাজমুল হুদার এ মন্তব্যের পর সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।

আওয়ামী লীগ সংসদের চলতি বাজেট অধিবেশনসহ বেশ কয়েকটি অধিবেশন বর্জন করে আসছে।