২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির প্রস্তুতিকালে ২ জন গ্রেফতার, ৪ আগ্নেয়াস্ত্র উদ্ধার

জেলার চলনবিল এলাকার তাড়াশের লাঙ্গলমুড়া তেঁতুলিয়া গ্রামে মঙ্গলবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করেছে এবং চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2005, 11:58 AM

Updated : 26 Apr 2022, 05:46 PM

পুলিশ জানায়, গোপন সূত্রে চলনবিল এলাকায় বড় ধরনের অপরাধ সংগঠনের খবর পেয়ে তারা আগেই সে এলাকায় পৌঁছে এবং ডাকাতির প্রস্তুতিকালে তেঁতুলিয়া গ্রাম থেকে আ. মান্নান (৪০) ও বিদু ওরফে স্বপনকে (৪৫) দু’টি সাটার গান ও দু’টি দেশি পাইপগানসহ গ্রেফতার করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সাত/আট জন ডাকাত পালিয়ে যায়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে তাড়াশ থানায় একটি মামলা দায়ের করেছে।

এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি তাড়াশ এলাকায় আকস্মিকভাবে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। গত এক মাসে সেখানে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে।