২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট: এনবিআর’র যুগ্ম কর কমিশনার অভিযুক্ত

সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট বিলি করার দায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন যুগ্ম কর কমিশনারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2005, 05:54 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

এনবিআর সূত্রে জানা যায়, ওই কর্মকর্তাকে বরখাস্ত করার জন্য এরই মধ্যে সমস্ত নথিপত্র তৈরী করা হয়েছে। আজকালের মধ্যে কর্তৃপক্ষ শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে।

সম্প্রতি গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে ওই কর্মকর্তা সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট বিলি করেছেন বলে অভিযোগ আনা হয়। প্রধানমন্ত্রীর কার্যলয়সহ সংস্থাপন মন্ত্রণালয়ে দেওয়া এই প্রতিবেদনে সুপারিশ করা হয় অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার।

জানা যায়, সংস্থাপন মন্ত্রণালয় এনবিআরকে এরইমধ্যে মৌখিক ভাবে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করতে বলেছে।

এনবিআর সূত্র জানায়, এছাড়া ওই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তো আছেই, তার বিরুদ্ধে রয়েছে একাধিক বিভাগীয় মামলা।