২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজের কর্মের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি

জনতার সামনে নিজের কৃতকর্মের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে রক্ষা পেয়েছেন সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি আবু বকর সিদ্দিকী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 05:46 PM

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওসি আবু কবর মদ্যপ অবস্থায় মোটর সাইকেল চালাতে গিয়ে শহরের ইলিয়ট ব্রীজের পূর্বপাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে মৃদু সংঘর্ষ হয়। এতে ক্ষিপ্ত হয়ে চালক স্বাধীন হোসেনকে (৩০) কয়েকটি চপোটাঘাত করে মাইক্রোবাসের চাবি ছিনিয়ে নেয়। এ খবর পেয়ে স্থানীয় মাইক্রোবাস চালক ও শ্রমিকরা জড়ো হয়ে ওসিকে ঘেরাও করে রাখে।

সার্জেন্ট মমিন ও সদর থানার টিএসআই মশিউর রহমান জনতার রোষানল থেকে আবু বকরকে উদ্ধার করে পার্শ্ববর্তী ২ নং পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। সেখানে বিডি ওসি আবু বকর উপস্থিত জনতার সামনে নিজের দোষ স্বীকার করেন এবং গাড়ির চালক স্বাধীন হোসেনের কাছে ক্ষমা চেয়ে গাড়ির চাবি ফিরিয়ে দেন।