চৌমুহনীতে অগ্নিকাণ্ড, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীর মসজিদ রোডে রোববার সকালে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে তিনটি ভূষা মালের আড়ত পুড়ে ছাই হয়ে গেছে।
এতে আড়ত ও মালামালসহ কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে চৌমুহনী ও মাইজদী থেকে দমকল বাহিনী এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চৌমুহনী ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
