২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১জনের মৃত্যু

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোববার ভোরে ইট ভাটার শ্রমিক মো. হিসাবউদ্দীন (৩০) মারা গেছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 04:54 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

এ সময় মো. ইউনুছ আলী নামে অপর একজনের শরীর ঝলসে গেলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ে মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের আনোয়ারুলের ইটের ভাটায় বিদ্যুতের মেইন লাইন ছিঁড়ে পড়লে এই দুর্ঘটনা ঘটে।