২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ১৫টি তাজা বোমাসহ যুবক গ্রেপ্তার

পাবনার সুজানগর উপজেলার চালনা বাজার থেকে শনিবার রাতে ১৫টি তাজা বোমাসহ এক যুবককে আটক করা হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 08:23 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে তিনটার দিকে চালনা গ্রামের আবু বকরের ছেলে রবিউল (২৭) একটি ব্যাগে করে ১৫টি শক্তিশালী তাজা বোমা নিয়ে বাজারে অবস্থান করছিল। এ সময় স্থানীয় জনতা ব্যাপারটি টের পেয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এব্যাপারে সুজানগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ রবিউলকে জিজ্ঞাসাবাদ করছে।