২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটকে গরীবমুখী হতে হবে: বিকল্প ধারা

বিকল্প ধারা বাংলাদেশ (বিডিবি) আসন্ন অর্থবছরে গরীবমুখী ও বাস্তবসম্মত জাতীয় বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সাবেক রাষ্ট্র্রপতি ও বিকল্প ধারা বাংলাদেশ’র প্রধান অধ্যাপক ডা: একিউএম বদরুদ্দোজা চৌধুরী সভাপতিত্বে দলের বারিধারা কার্যালয়ে মঙ্গলবার এক প্রাক-বাজেট আলোচনায় বক্তারা এ কথা বলেন।

বাজেটে বড় অংকের থোক বরাদ্দ রেখে সরকার পরবর্তী সাধারণ নির্বাচনের আগে দেশের জনসাধারণকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে বদরুদ্দোজা চৌধুরী মন্তব্য করেন।

তিনি বলেন, বাজেট গরীব বান্ধব হওয়া উচিত। পাশাপাশি বাস্তবসম্মত ও সুপরিকল্পিত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সক্ষম হয় সে ব্যাপারেও বাজেটে দিক-নির্দেশনা থাকতে হবে।

যে বাজেট দারিদ্র থেকে মুক্তি দিতে পারে না, তা কোনও বাজেটই নয় বলে তিনি মন্তব্য করেন।

আলোচনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইন্সটিউট অব পলিসি স্টাডিজের চেয়ারম্যান ড. ওসমান হায়দার চৌধুরী, মেজর জেনারেল (অব.) আব্দুল হালিম ও মাহি বি চৌধুরি উপস্থিত ছিলেন।