২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার বিজয়পুরে অগ্নিকাণ্ডে ১১ দোকান ভস্মীভূত

কুমিল্লা সদরের বিজয়পুর বাজারে মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়ে গেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 05:31 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডে বিজয়পুর বাজারের দু’টি ওষুধের দোকান, চারটি চালের আড়ৎ, দুটি স্টেশনারি, একটি চায়ের দোকান ও দুটি মুদি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জেলার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।