২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য সুস্বাদু চকোলেট ক্যান্ডি তৈরি করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়ার যেসব শিশু দীর্ঘকায়, শক্ত-সমর্থ ও স্মার্ট হতে চায়, তাদের জন্য সরকার তৈরি করেছে সুস্বাদু চকোলেট ক্যান্ডি। শিশুদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে এই ক্যান্ডি। দেশটিতে যখন ক্রনিক খাদ্য ঘাটতি বিরাজ করছে, ঠিক সেরকম একটি সময়েই এ ধরণের ক্যান্ডি তৈরি করল উত্তর কোরিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

উত্তর কোরিয়া দাবী করছে যে, বাচ্চাদের জন্য এই ক্যান্ডি খুবই উপকারী। বাচ্চাদের উচ্চতা, ওজন এবং বুদ্ধির বিকাশে এটি সহায়তা করবে।

উত্তর কোরিয়ার নিউট্রিশনাল রিসার্চ সেন্টারের প্রধান বলেন, পুষ্টিকর এই ক্যান্ডির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

শুধু চিনি ও চকোলেটে মোড়ানো ক্যান্ডির মত নয়, এই ক্যান্ডিতে আছে বিন, গাজর, সামুদ্রিক শৈবাল এবং তিল দানা, যা খেয়ে শিশুরা উপকৃত হবে।