২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বিশ্ব তামাক মুক্ত দিবস

সারা বিশ্বের মত বাংলাদেশেও মঙ্গলবার বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হবে। বিভিন্ন সংগঠন এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 09:24 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

তামাক বিরোধী সংগঠন- আধুনিক, কোয়ালিশন এগেইনস্ট টোবাকো (সিএটি), লাইফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনাসভার আয়োজন করেছে।

বাংলাদেশ ক্যান্সার সোসাইটি (বিসিএস) জনগণকে ধূমপানের ব্যাপারে সতর্ক করার জন্য সোমবার একটি প্রেস কনফারেন্সের আয়োজেন করে।

ক্যান্সার সোসাইটির সহ-সভাপতি মাঝহারুল ইসলাম বলেন, বিশ্বে বর্তমানে এক দশমিক তিন বিলিয়ন মানুষ ধূমপায়ী। প্রতি বছর তামাক ও তামাকজাত পণ্যের কারণে বিশ্বজুড়ে চার দশমিক নয় বিলিয়ন লোকের মৃত্যু হয়। এই অবস্থা চলতে থাকলে ২০২০ সালের মধ্যে ধূমপানের কারণে মুত্যুর বেড়ে ১০ মিলিয়নে গিয়ে দা্ড়াঁবে।

তিনি আরও বলেন, দেশের ৩৯ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষই ধূমপান করে থাকে। এদের মধ্যে ৫৪ শতাংশ পুরুষ ও ২৪ শতাংশ নারী।

ধূমপান ও তামাকজাত পণ্য ব্যাবহারে নিরুৎসাহিত করার লক্ষ্যে তিনি সকলের প্রতি সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।