ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: তদন্ত কমিটি প্রধান তার নিয়োগের ব্যাপারে এখনও কিছু জানেন না
চারুকলা ইনস্টিটিউটে রোববার শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা তদন্তে গঠিত নয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান কোষাধ্যক্ষ রাশিদুল হাসান সোমবার বলেছেন, কর্তৃপক্ষ এখনও তাকে এ ব্যাপারে অফিসিয়ালি কিছু জানায়নি।
তিনি বিডিনিউজকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিকেল ৪টা পর্যন্ত আমাকে তদন্ত কমিটির ব্যাপারে কিছু জানায়নি।
তদন্ত কমিটি পকৃতপক্ষে ওই ঘটনার তদন্ত করতে পারবে কিনা, এ ব্যাপারে রাশিদুল হাসান সন্দেহ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, এ ধরনের বড় ঘটনা তদন্তের জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি আলাদা শাখা থাকা উচিত।
তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময় সম্পর্কে তিনি বলেন, এ ধরনের ঘটনা তদন্তে মাত্র এক সপ্তাহ সময় যথেষ্ট নয়।
তিনি আরও জানান, তিনি বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থ বছরের বাজেট প্রণয়নের কাজে ব্যস্ত আছেন।
