২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রী হামলার বিচার ও শাম্মী হত্যার প্রতিবাদে ঢাবিতে মিছিল সমাবেশ অব্যাহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটে ছাত্রীদের ওপর হামলার বিচার এবং শাম্মী হত্যার প্রতিবাদে সোমবার ক্যাম্পাসে বিক্ষুব্ধ ছাত্রছাত্রী ও বিভিন্ন ছাত্র সংগঠন উপাচার্যের কার্যালয় ঘেরাও, প্রক্টরের কুশপুত্তদলিকা দাহ, মিছিল ও সমাবেশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 01:06 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল এবার অপরাজেয় বাংলা, বটতলাসহ কলাভবনের সামনের অংশে কর্মসূচি পালন করায় সাধারণ ছাত্রছাত্রীদের ফোরাম ‘নির্যাতন বিরোধী শিক্ষার্থী’ তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অপরাজেয় বাংলার পরিবর্তে ডাকসু ভবনের সামনে পালন করে।

সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্র জোট সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। ঘেরাও চলাকালে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রগতিশীল ছাত্রজোট কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে সমাবেশ করে।

এছাড়া পঞ্চগড় জেলা ছাত্র সমিতি উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করেছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রক্টরের কুশপুত্তলিকা দাহ করে। স্মারকলিপিতে শাম্মীর নামে বিশ্ববিদ্যালয়ের একটি সড়কের নামকরণসহ ৫ দফা দাবি উল্লেখ করা হয়।