সিরাজগঞ্জে সিনেমা হলে বোমা বিষ্ফোরণের ঘটনায় গ্রেফতারকৃতরা ৩ দিনের রিমান্ডে
সিরাজগঞ্জে গত শুক্রবার গভীর রাতে মমতাজ সিনেমা হলে বোমা বিষ্ফোরণের ঘটনায় আটক চারজনকে পুলিশ তিন দিনের রিমান্ডে নিয়েছে।
রোববার ম্যাজিস্ট্রেট আদালতে সন্দেহভাজন আসামীদের উপস্থিত করে সাত দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তিনদিনের রিমান্ড মঞ্জুর করে।
গ্রেফতারকৃতরা হলো, বোমায় আহত সাইফুল, হল অপারেটর আ. রহিম, আলামিন এবং জাকারিয়া।
