২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গালিব ও তার অনুসারীরা আবার ৩ দিনের রিমাণ্ডে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের পদচ্যূত শিক্ষক এবং আহলে হাদীস আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতা ড. গালিব ও তার অনুসারীদের বিরুদ্ধে আবারও তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করছেন আদালত।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 09:04 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

প্রথম দফায় কোনও তথ্য উদঘাটন করতে না পারায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত রোববার এ রিমাণ্ড মঞ্জুর করেন।

এবছর ১৬ ফেব্রুয়ারি উল্লাপাড়ার নবগ্রাম শাখার গ্রামীণ ব্যাংকে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে ড. গালিবসহ নুরুল ইসলাম, আব্দুস সামাদ সালাফী ও আজিজ উল্লাহকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।