২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে এক যুবককে কুপিয়ে হত্যা

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় বরিশাল ল’ কলেজ সংলগ্ন একটি ব্যবসা প্রতিষ্ঠানের এক কর্মচারীকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 05:13 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

কোতোয়ালি থানা সূত্র জানায়, শনিবার রাতে শহরের ল’ কলেজ সংলগ্ন রংয়ের দোকানের কর্মচারী সুমনকে (১৯) সরকার দলীয় পিপি এ্যাডভোকেট কামরুল আহসান শাহীনের ছেলে ছুনানের দলবল চাঁদার জন্য তাগাদা দেয়।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় ছুনানের নেতৃত্বে কালু মাহফুজ সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিপেটা করে ওই দোকানেই ফেলে রেখে যায়।

স্থানীয় অধিবাসীরা রাত ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে সে মারা যায়।

কোতোয়ালি থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।