২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন পতিতালয়ে কোলকাতা পুলিশের ঝটিকা অভিযান

কোলকাতা পুলিশ মুম্বাই, দিল্লী, পুনা এবং ভুপালের পতিতালয়ে ঝটিকা অভিযান চালিয়ে জোরপূবর্ক দেহ ব্যবসায় নিয়োজিত বাঙালি কিশোরীদের উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

পার্থ মুখোপাধ্যায়,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 02:19 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পাচারকারীরা পশ্চিমবঙ্গের ছোট ছোট জেলা এবং বাংলাদেশ ও নেপাল থেকে কিশোরী মেয়েদের কোলকাতায় নিয়ে এসে ভারতের বিভিন্ন শহরে, এমনকি পাকিস্তান ও মধ্যপ্রাচ্যেও পাঠিয়ে থাকে।

পূর্বে কোলকাতার বাইরে কেবল পাচারকারীর সহায়তায় অথবা হারিয়ে যাওয়া মেয়েটির পরিবারের পক্ষ থেকে পুলিশী ডাইরির পরিপ্রেক্ষিতে পুলিশ রেইড দিলেও পুলিশ কমিশনারের সাম্প্রতিক নির্দেশনায় কোনও অভিযোগ বা ডাইরি ছাড়াই কোলকাতার বাইরে বিভিন্ন পতিতালয়ে রেইড দেয়ার অনুমতি মিলেছে পশ্চিমবঙ্গ পুলিশের।

গত সপ্তাহে পশ্চিম ভারতের বিভিন্ন পতিতালয়ে অতর্কিত অভিযান চালালে সেখানে বাঙালি ও নেপালি কিশোরী মেয়েদেরও পাওয়া যায়। এনজিও কর্র্তৃপক্ষ কোলকাতা পুলিশ দলকে এ ব্যাপারে সহায়তা করে।

পুলিশ কর্তৃপক্ষ বলেন, যদি এ ধরনের রেড নিয়মিত করা হয়, তাহলে মহিলাদের পাঁচারের সংখ্যা হ্রাস পাবে।

বেশ কিছু এনজিও কর্মকর্তা বলেন, অনেক সময় পতিতালয় মালিকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় স্থানীয় পুলিশ কোলকাতা পুলিশকে সহযোগিতা করতে চায় না।