২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন ফেনী শহরের কাছাকাছি সরসিদীতে লাইনচ্যুত হলে ওই রুটে দেড় ঘন্টারও বেশি সময় রেল যোগাযোগ বন্ধ ছিল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 11:12 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সূত্র জানায়, ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে জেটি থেকে ঢাকার তেজগাঁ বাণিজ্য এলাকায় আসছিল। আনুমানিক সকাল ৭ টা ২০ মিনিটে ত্রুটিপূর্ণ রেল লাইনের কারণে ট্রেনটি উক্ত স্থানে লাইনচ্যুত হলে এর চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে।

স্থানীয় রেলওয়ে কর্তৃপক্ষ সকাল ৯ টায় রেল যোগাযোগ ব্যাবস্থা পুনঃস্থাপন করে।

সকাল ১০:৩০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জেনারেল রেলওয়ে পুলিশ (জিআরপি) ও ঢাকাস্থ রেলওয়ে সদরদপ্তর এ ব্যাপারে অবহিত নন বলে জানান।