২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজীগঞ্জে ফটোকপি প্রশ্নে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শনিবার প্রশ্ন ফটোকপি করে কারিগরি শিক্ষা বোর্ডের ডাটা বেইস (প্রোগ্রামিং) বিষয়ের পরীক্ষা নেওয়া হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

পরীক্ষার্থীরা জানান, নির্ধারিত পরীক্ষার্থীর চেয়ে ২৬টি প্রশ্ন বোর্ড থেকে কম আসায় তাৎক্ষনিকভাবে কেন্দ্র সচিব বিষয়টি হাজীগঞ্জ থানা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খুরশিদ ইকবাল রেজভিকে জানান। নির্বাহী কর্মকর্তা কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে পরামর্শ করে প্রশ্ন ফটোকপি করে ওই ২৬ জন পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন।