কুমিল্লায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের তাকই গ্রামে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
জানা যায়, তাকই গ্রামের মিজানুর রহমানের শিশুকন্যা মীম (৪) এবং একই গ্রামের খোরশেদ আলমের শিশুকন্যা শাহীদা (৫) শুক্রবার বিকেলে পুকুরে গোসল করতে যায়। সঠিকভাবে সাঁতার না জানায় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
