২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বাগেরহাটের চিতলমারীতে শুক্রবার পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত রয়েছে আরো ২ শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 07:33 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এলাকাবাসী জানায়, চিতলমালীর খড়মখালী গ্রামের একটি পুকুর পাড়ে ওই ৩ শিশু খেলা করছিল। খেলতে খেলতে শিক্ত বোস (৫) পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় তার খেলার সাথী শ্রাবনী (৪) ও কৃষ্ণা রায় (৩) তাকে উদ্ধার করতে গেলে তারাও পানিতে ডুবে যায়। এক পথচারী পুকুর থেকে ওই ৩ শিশুকে উদ্ধার করে। এদের মধ্যে শিক্ত মারা যায়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শিক্ত খড়মখালী গ্রামের শিশির বোসের পুত্র।