মেহেরপুরের এক গ্রামে চাঞ্চল্যকর ঘটনা: কৃষকের লাঙ্গলের ফলায় উঠে এসেছে গলিত লাশ
এক কৃষকের লাঙ্গলের ফলায় একটি অর্ধগলিত লাশ উঠে এলে তা সনাক্ত করা নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার গাংনী থানা পুলিশ লাশটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে ঘোষণা করলে পৌর চেয়ারম্যান নিজ খরচায় লাশটি দাফন করেন।
এদিকে গ্রামের ফুরজান বেগম দাবি করছেন লাশটি তার সন্তানের। তিনি জানান, তার ছেলে বাদল শেখ (১৮) এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে। তাকে সম্ভাব্য কোনও জায়গায় খুঁজে পাওয়া যায়নি। লাশটি গলে বিকৃত হয়ে যাওয়ায় ঠিক মতো সনাক্ত করা যাচ্ছে না।
অন্যদিকে এই লাশটি উপজেলার চিহ্নিত সন্ত্রাসী তাহি ওরফে তাহিরের বলেও ধারণা করছে গ্রামবাসী। তাহির গত রোববার মামলার কাজে আদালতে হাজিরা দিতে এসে আর ফিরে যায়নি। ধারণা করা হচ্ছে প্রতিপক্ষরা হত্যা করে তাহিরের লাশ জমিতে পুতে রেখেছে।
