২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর চাঞ্চল্যকর মিলি ধর্ষণ ও হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর

রাজশাহীর চাঞ্চল্যকর স্কুল ছাত্রী মিলি হত্যা মামলাটির তদন্তভার অবশেষে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শুক্রবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার নাইম আহম্মেদের কার্যালয়ে সিআইডি প্রধান ডিআইজি শামসুল হক স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন।

তিনি বলেন, রাজশাহী মহানগর পুলিশ এই মামলাটির এক পর্যায়ের তদন্ত কাজ সম্পন্ন করেছে। মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় উর্দ্ধতন মহলের নির্দেশে মামলার তদন্তভার সিআইডিকে দেয়া হয়েছে।

নাইম আহম্মেদ জানান, মামলারটির ব্যাপারে উর্দ্ধতন মহলের কোনও চাপ ছাড়াই পুলিশ স্বাধীনভাবে তদন্তকাজ চালিয়েছে।