২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটে অনির্দিষ্টকালীণ বাস ধর্মঘট শুরু

বরিশালের অভ্যন্তরীণ ১০টি রুটে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। আকস্মিক এই ধর্মঘটের কারণে ওইসব রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 06:36 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

বৃহষ্পতিবার পুটুয়াখালী বাস শ্রমিকদের ওপর চাঁদাবাজদের হামলা এবং গাড়ি ভাংচুরের প্রতিবাদে এ ধর্মঘট ডাকা হয়। যেসব রুটে ধর্মঘট চলছে তার মধ্যে রয়েছে সমুদ্র সৈকত কূয়াকাটা, বরগুনা, পুটুয়াখালী, বাকেরগঞ্জ, নেয়ামতি, গলাচিপা, বাউফল ও চৈতা।

শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত সমস্যা সমাধানে কোন অগ্রগতি হয়েছে বলে জানা যায়নি।