২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে বাস খাদে: নিহত ২ আহত ১০

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2005, 05:01 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সীতাকুণ্ড পুলিশ জানায়, সকাল নয়টায় মহাসড়কের পান্থশিলা এলাকায় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী দোয়েল পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাস যাত্রী নিহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।