২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হালদা থেকে দেড় কোটি রুই’র পোনা সংগ্রহের সম্ভাবনা

দেশে রুই জাতীয় মাছের একমাত্র প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে এবার প্রায় দেড় কোটি পোনা সংগ্রহ করা যাবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 05:33 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

হালদায় এ মৌসুমে রুই জাতীয় মাছ দুই দফা ডিম ছেড়েছে। মৎস্য অধিদপ্তরের জরীপ কর্মকর্তা মিসেস উসুইং বিডিনিউজকে বলেছেন, পোনা সংগ্রহকারীরা প্রায় পাঁচ হাজার কেজি ডিম পানি সংগ্রহ করেছে।

পানিতে ডিমের যে ঘনত্ব তাতে প্রতি ৬০ কেজি থেকে এক কেজি রেনু পাওয়া যাবে। আর প্রতি কেজি রেনু থেকে দুই লাখ পোনা উৎপাদন হবে। সব মিলিয়ে চলতি মৌসুমে দেড় কোটির মত রুই জাতীয় মাছের পোনা সংগ্রহ করা যাবে।

মৎস্য অধিদপ্তরের একটি সূত্র জানায়, গত ১৩ মে হালদা নদীতে প্রথম দফায় মাছ ডিম ছাড়ে। দ্বিতীয় দফায় ডিম ছাড়ে ২২ মে বিকেল থেকে ২৩ মে সকাল পর্যন্ত।

এরপর সেখান থেকে ডিম সংগ্রহকারীরা হালদা হ্যাচারীতে নিজেদের উদ্যোগে রেনু উৎপাদনের প্রক্রিয়া শুরু করেছে। অধিদপ্তর সূত্র আরও জানায়, বিগত কয়েক বছরের তুলনায় এ বছর ডিম ছাড়ার পরিমাণ বেশি। আগামী অমাবস্যায় আরও একবার ডিম ছাড়ার সম্ভাবনা রয়েছে।