২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে প্রচণ্ড ঝড়ে শতাধিক আহত, ব্যাপক ক্ষয়ক্ষতি

জামালপুর সদর উপজেলায় বুধবার রাতে বয়ে যাওয়া প্রচণ্ড ঝড়ে শতাধিক আহত হয়েছে এবং ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 12:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ে জামালপুর সদরের বেশ কটি বিদ্যুতের খুঁটি উপড়ে গেলে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে।

ঝড়ে অধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো, সদর উপজেলার কেন্দুয়া, তিতপল্ল্যা, মেষ্টা, শাহবাজপুর, দিগপাইত, রশিদপুর ও তুলশীপুর ইউনিয়ন।