২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র প্রযোজক ইসমাইল মার্চেন্ট আর নেই

বিশিষ্ট চিত্র পরিচালক ও প্রযোজক ইসমাইল মার্চেন্ট লন্ডনের একটি হাসপাতালে বুধবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি আলসারজনিত রোগে ভুগছিলেন। কয়েকদিন আগে তার পেটে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

মার্চেন্ট ১৯৩৬ সালে মুম্বাইয়ে জন্ম গ্রহণ করলেও জীবনের অধিকাংশ সময় কেটেছে ইউরোপে। ১৯৬১ সালে থেকে জেমস আইভরির সঙ্গে যৌথভাবে প্রায় ৪০টি ছবি নিমার্ণ করেছেন তিনি। আইভরি ছবি পরিচালনা করতেন আর প্রযোজক ছিলেন ইসমাইল। অনিতা দেশাইয়ের উপন্যাস অবলম্বনে ‘ইন কাস্টডি’ ছবিটি নির্মাণ করেই তিনি চলচিত্র জগতে সাড়া ফেলেন। এ ছবিটিতে অভিনয় করেছিলেন শশী কাপুর। সেরা ছবি, সেরা অভিনেতাসহ ভারতীয় চলচ্চিত্রের বেশ কয়েকটি পুরস্কার লাভ করে এ ছবিটি। পরের ছবি তৈরী করেন প্যারিসে। মার্চেন্ট-আইভরির যৌথ উদ্যেগে নির্মিত ছবিটি ৬টি অস্কার পুরস্কার লাভ করে।

১৯৬১ সালে তার প্রোডাকশনের নির্মিত প্রথম ছবিটিই একাডেমি পুরস্কারের জন্য বিবেচিত হয় এবং একই বছর কান উৎসবেও প্রর্দশিত হয়।

মার্চেন্ট আইভরি প্রযোজনা সংস্থার সর্বশেষ ছবি হচ্ছে কাটি হার্ডসন, নওমি ওয়াটস এবং ম্যাথু মডিন অভিনীত “লি ডিভোর্স”। ছবিটির এডিটিং-এর কাজ এখনও শেষ হয়নি।

মার্চেন্টের হাত ধরেই আন্তর্জাতিক বাজারে ইংরেজী ভাষায় ভারতীয় ছবি তৈরীর কাজ শুরু হয়।

চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য প্যারিস ও নিউইয়র্কের মেয়র এবং ফরাসী সরকার তাঁকে বিশেষভাবে সম্মানিত করেছিলেন।

মার্চেন্ট ৪ মাস আগে দুর্ঘটনায় পড়ে হুইল চেয়ারে কাটিয়েছেন। তিনি ছিলেন অবিবাহিত। নিউইর্য়ক বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ডিগ্রী নেওয়ার জন্য তিনি ১৯৫৮ সনে প্রথম যুক্তরাষ্ট্রে আসেন। ১৯৬১ সালে নিউইয়র্কের একটি কফি শপে জেমস আইভরির সাথে তার প্রথম সাক্ষাৎ হয়।