আমেরিকান সেন্টারে “আমেরিকান থার্স্টডে” কর্মসূচীর চলচ্চিত্র প্রদর্শনী
ঢাকার বনানীস্থ আমেরিকান সেন্টার বৃহস্পতিবার (২৬শে মে) বিকাল তিনটায় “ইন আমেরিকা” নামের একটি চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে।
এই চলচ্চিত্রে আমেরিকায় আসা একটি দরিদ্র আইরিশ পরিবারের নিউইয়র্কে জীবন সংগ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণেচ্ছুরা তাদের নাম অন্তর্ভূক্তির জন্য ৮৮১৩৪৪১ এ ফোন করতে পারেন।
