চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুন
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, সন্ত্রাসীদের ভয়ে চেয়ারম্যান আবুজাফর আলমগীর নিজের এলাকা ছেড়ে থানা সদর এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। মঙ্গলবার রাত ১১টার দিকে সন্ত্রাসীরা সাদা মাইক্রোবাসে এসে তার বাসায় প্রবেশ করে এ হামলা চালায়। সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার চাচাতো ভাই ফয়জুল্লাহ গুলিবিদ্ধ হন।
পুলিশ ধারণা করছে, শীর্ষ সন্ত্রাসী যুবদল ক্যাডার ওসমানের সাথে বিরোধের জের ধরে আলমগীর খুন হতে পারেন। এ ঘটনায় আট জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন যুবককে আটক করেছে।
