যশোরে মাছ চুরির ঘটনায় নিহত ১ আহত ১
মাছ চুরি করে ফেরার পথে বুধবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার জিয়েলদহ বিল এলাকায় গণপিটুনিতে একজন নিহত এবং আরও একজন আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে দুলাভাই ইব্রাহীম ওরফে খলিল ও তার শ্যালক ইব্রাহীম উপজেলার জনৈক বজলুর রহমানের ঘের থেকে দু’ব্যাগ চিংড়ি মাছ চুরি করে ফেরার পথে স্থানীয় লোকজন তাদের চ্যালেঞ্জ করে এবং এক পর্যায়ে প্রচণ্ড মারধোর করে। এতে দুলাভাই খলিল ঘটনাস্থলেই নিহত হয়। মারাত্মক আহত অবস্থায় ইব্রাহীমকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
