রাঙ্গামাটিতে ১ শান্তিচুক্তি সমর্থক গুলিবিদ্ধ
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা বাজারে সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য শান্তিচুক্তি সমর্থক পাহাড়ী ছাত্র পরিষদের এক সদস্য তপন খীসা (২৫) আহত হয়েছেন।
বিলম্বে প্রাপ্ত খবরে জানা যায় গত শুক্রবার রাত ৮টায় তপন খীসা গুলিবিদ্ধ হন। আশংকাজনক অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাসূত্রে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
পাহাড়ী ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা উক্ত ঘটনার জন্য চুক্তিবিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)কে দায়ী করেছে।
তারা সরকারের কাছে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে।
