ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২
ময়মনসিংহে মঙ্গলবার কালবৈশাখী ঝড়ের সময় বজ্রাঘাতে দুই জন নিহত ও ৩জন আহত হয়েছে। ঝড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরসহ সদর উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘরের চালে বজ্রপাতে চরসিরতা ইউনিয়নের চর খরিচা গ্রামের আরফান আলী (২৫) এবং ফিরোজা (২৪) ঘটনাস্থলেই প্রাণ হারান।
গুরুতর আহত হবি (৩২), হাফিজা (১২) ও লাকী (১০)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
