২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ সদর উপজেলার ডিগ্রীচর এলাকা থেকে মঙ্গলবার সকালে হালিমা খাতুন ওরফে হনুফা (১৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 12:20 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ৮ টার দিকে নিহত হনুফা স্বামী ফটিক এর সাথে বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ীর উদ্দেশে রওনা হন। মঙ্গলবার সকালে বাবার বাড়ী ও শ্বশুড় বাড়ীর মধ্যবর্তী স্থান-সদর উপজেলার কড্ডার মোড়ের অদূরে ডিগ্রীচরের পাট ক্ষেতে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের গলায় ও কাঁধে কয়েকটি জখমের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।