নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত
বিচারপতি এমএ আজিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে ১৯৬১ সালে বিএ (সম্মান) এবং একই বিভাগ থেকে ১৯৬২ সালে এমএ পাশ করেন। তিনি লন্ডনের ইনার টেম্পল থেকে বার-এট-ল ডিগ্রি অর্জন করেন এবং ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে হাইকোর্টে আইন চর্চা শুরু করেন।
এমএ আজিজ ১৯৫৬ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৫৮ সালে আইএ পাশ করেন।
১৯৯৬ সালের জুন মাসে তিনি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন এবং ২০০৪ সালের জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন।
প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজ ১৯৩৯ সালের ৩০ সেপ্টেম্বর বরিশালের আগৈলঝরা উপজেলার আমবাওলা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম আব্দুল ওয়াহেদ।
