২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ মে যুবলীগের প্রতিবাদ বিক্ষোভ

সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশী হামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ঢাকা মহানগর যুবলীগ (উত্তর) ২৪ মে মঙ্গলবার বিকাল ৪ টায় ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 06:18 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক, ঢাকা মহানগর যুবলীগ(উত্তর ) সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ সংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশী বর্বর হামলা, গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।