২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বজনের খোঁজে কোলাহলমুখর আরিচাঘাট এখন স্তব্ধ

আরিচার কেডিসি এলাকা এখন নিরব-নিস্তব্ধ। নেই স্বজনহারা মানুষের আহাজারী। উদ্ধারকারী জাহাজ রুস্তমও নেই। পুলিশ কন্ট্রোল রুমও নেই। যমুনা পাড়ে পড়ে আছে বাঁশের চাটাই, সেণ্ডেল আর কিছূ কাফনের কাপড়। একদিন আগেও এখানে ছির শ’শ’ স্বজনহারা মানুষের ভীড়। লাশ পঁচা গন্ধ আর এমপি মন্ত্রীসহ স্থানীয় প্রশাসন কর্মকর্তাদের আনাগোণা। সোমবার স্বজন হারাদের খুঁজতে আসেনি কেউ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 06:04 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

শনিবার সন্ধ্যায় নিমজ্জিত এমভি রায়পুরা লঞ্চটি উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা দেওযার পর স্বজনরা হতাশা আর ক্ষোভ নিয়ে একে একে বাড়ি ফিরে গেছে।

১৭ মে বিকালে নটাখোলা থেকে ছেড়ে আসা আররিচাগামী এমভি রায়পুরা লঞ্চটি ২ শতাধিক যাত্রী নিয়ে যমুনায় নিমজ্জিত হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিআইডব্লিউটিএ এর উদ্ধারকারী জাহাজ রুস্তম দু’টি টাগ জাহাজ নিয়ে উদ্ধার কাজ শুরু করে। কিন্তু ৬ দিনের সকল চেষ্টা ব্যর্থ হলে শনিবার লঞ্চটি উদ্ধার কাজ পরিত্যক্ত ঘোষণা করেন কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর ১ জন মহিলাসহ মোট ৫৭ জনের লাশ উদ্ধার করা সম্ভব হয়। সরকারী হিসেবেই এখনও ১০৯ জন যাত্রী নিখোঁজ রয়েছে। বেসরকারী হিসেবে এ সংখ্যা আরো বেশি হবে।

নিখোঁজ যাত্রীদের লাশ নিমজ্জিত লঞ্চের খোলের ভিতর আটকে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীতে প্রবল স্রোত ও লঞ্চটির ওপর পলি মাটির আস্তরণ পরায় দফায় দফায় চেষ্টা করেও নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয় নি। এ কারণেই উদ্ধার কাজপরিত্যক্ত ঘোষণা করা হয়।

অন্যদিকে, নিখোঁজ যাত্রীদের আত্মীয় স্বজনরা অভিযোগ করেন মোটা অংকের উৎকোচের বিনিময়ে লঞ্চটি উদ্ধার করা হয় নি। স্রোত ও পলিমাটির কথা অজুহাত মাত্র।

এদিকে লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের স্মরণে আরিচা ব্যবসায়ীরা কালোব্যাজ ধারণ এবং সোমবার দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত বন্দরের সকল দোকানপাট বন্ধ রেখে শোক পালন করে। বিকালে আরিচা ঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।