২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিবিএ’র বিরুদ্ধে মওদুদের মামলা দায়ের

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

মওদুদ আহমদ ঢাকার দেওয়ানি আদালতে সোমবার বিকাল সাড়ে তিনটায় ৪র্থ সহকারী বিচারকের সামনে হাজির হয়ে এ মামলা দায়ের করেন। আবেদনে তিনি বলেন, কোর্টের আদেশ ছাড়া অ্যাসোসিয়েশন তার সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নিতে পারে না।

বিচারক মুজিবর রহমান এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রতি কোনও আদেশ জারি করবেন বলে ধারনা করা হচ্ছে।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন গত ১৯ মে ব্যারিস্টার মওদুদ আহমদ ও স্পিকার জমিরউদ্দিন সরকারের সদস্যপদ বাতিল করে।