স্বাধীনতার পর থেকে দেশের ৯ জন প্রধান নির্বাচন কমিশনার
স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নয়জন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
প্রথম প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম ইদ্রিস। তিনি ১৯৭২ সালের ৭ জুলাই থেকে ১৯৭৭ এর ৭ জুলাই পর্যন্ত পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করেন।
বিচারপতি একেএম নুরুল ইসলাম ৮ জুলাই ১৯৭৭ সালে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের পর ১৯৮৫ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত ওই পদে বহাল ছিলেন।
পরবর্তীতে বিচারপতি এটিএম মাসুদ ১৯৮৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৯৯০ এর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ বছরের পূর্ণ মেয়াদে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন।
বিচারপতি সুলতান হোসেন খান ১৯৯০ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে একই বছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত অল্প সময়ের জন্যে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
তারপর বিচারপতি আব্দুর ১৯৯০ সালের ৩০ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার পদে বহাল হন এবং তিনি ১৯৯৫ এর ১৮ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বিচারপতি একেএম সাদেক ১৯৯৫ সালের ২৭ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ এর ৬ এপ্রিল পর্যন্ত ওই পদে বহাল ছিলেন।
পরবর্তীতে মোহাম্মদ আবু হেনা ১৯৯৬ সালের ৯ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে ২০০০ এর ৮ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন।
বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার এমএ সাঈদ ২০০০ সালের ২৩ মে থেকে ২০০৫ সালের ২২ মে পর্যন্ত পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেন।
বিচারপতি এমএ আজিজ ২৩ মে ২০০৫ থেকে নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ লাভ করেছেন।
