২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে কলেজ ছাত্রী আহত

সিদ্দিরগঞ্জ থানার চৌধুরী বাড়ি ভূইয়া পাড়া এলাকায় রোববার রাতে সন্ত্রাসীদের গুলিতে এক কলেজ ছাত্রী আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2005, 03:54 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আহত আকলিমা আক্তারের (১৭) ভাই ইকবালের কয়েকজন বন্ধু স্বশস্ত্র অবস্থায় তাদের বাড়ি এসে আকলিমা এবং তার মার হাত পা বেঁধে ইকবালকে খুঁজতে থাকে। এক পর্যায়ে আকলিমা নিজের বাঁধন খুলে স্বশস্ত্র যুবকদের বটি নিয়ে তাড়া করলে ক্ষিপ্ত যুবকরা পাইপগান দিয়ে গুলিবর্ষণ করলে সে আহত হয়।

এদিকে, এলাকার একটি সূত্র দাবি করেছে, আকলিমার ভাই মাদক ব্যবসার সাথে জড়িত এ সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।

আহত অবস্থায় প্রথমে আকলিমাকে নারয়ণগঞ্জ দুইশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়।