২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জোর করে আটকে রাখা নির্যাতিত ১৫ কিশোর-যুবা উদ্ধার

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নে ধারাবহর গ্রামের একটি বাড়ি থেকে রোববার পুলিশ আটকে রেখে নির্যাতিত ১৫ কিশোর ও যুবককে উদ্ধার করেছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদেরকে আটকে রেখে ক্রীতদাসের মত খাটানো হত। সেই সাথে চলত অমানবিক নির্যাতন।

গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে উদ্ধার করে। এসময় প্রতারক চক্রের সদস্য ইসলাম, মাহতাবউদ্দিন, বাবুল মিয়া আলমগীর, ও এনামকে আটক করে পুলিশ।

উদ্ধারকৃত কিশোর-যুবারা হল- কুমিল্লার লাকসাম উপজেলার রুস্তম আলীর পুত্র আল আমিন (২২), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার ইনাতখানি গ্রামের সামসু সিয়ার পুত্র এমরান আহমদ (২০), সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বেতগড়া গ্রামের জামাল মিয়ার পুত্র কাশেম আলী (১৬), মৌলভীবাজারের শিমুলতলা গ্রামের হাসিম আলীর পুত্র রাজু আহমদ (১৭), সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার হেলাল আহমদ (২২), হবিগঞ্জ ঝেলার বাহুবল থানার সুন্দর মিয়ার পুত্র সাবাজ উদ্দিন (২০), নওগা জেলার সান্তাহার থানার বক্কর মিয়ার পুত্র সাগর আহমেদ (১৮), সিলেটের কোম্পানিগঞ্জের হামদ আলীর পুত্র সাকিল (১৬), ফেরি জেলার মাস্টার পাড়ার আবুল খয়েরের পুত্র আয়ুব আলী লিটন, ডেমরা থানার সিদ্ধিরগঞ্জ বাজারের আক্রাম সর্দারের পুত্র সাইফুল ইসলাম (২০), কুমিল্লার চৌদ্দগ্রামের এনামুল ইসলামের পুত্র সবুজ আহমেদ (২০), চাঁদপুরের কচুয়া বালুজুরি গ্রামের সুলেমান মিয়ার পুত্র আলমগীর হোসেন (১৫), নেত্রকোণা পৌরশহরের ইমান হোসেনের পুত্র চান মিয়া (২৩) ও রংপুর জেলার পৌর শহরের আইনুল মিয়ার পুত্র জহুরুল (১৪)।

উদ্ধারকৃতদের সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে ভাল কাজের কথা বলে মধ্য যুগীয় কায়দায় আটক করে নির্যাতনের মাধ্যমে কাজ করানো হত। তাদেরকে ঠিকমত খেতেও দেয়া হত না। নির্যাতিত কিশোররা অপরাধী প্রতারক চক্রের লোকদের চিহ্নিত করে দেয়ার পর তাদেরকে আটক করা হয়।