২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ২

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রোববার বজ্রপাতে এক ধানকাটা শ্রমিক নিহত ও অপর দু’জন আহত হয়েছে। নিহত ভোলানাথ (৩৫) সিরাজগঞ্জের বেলকুচি গ্রামের গোপাল মণ্ডলের ছেলে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এলাকাবাসী জানায়, উপজেলার করজনা গ্রামে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে জমিতে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে।

আহত অবস্থায় আজম (৩০) ও হালিমকে (২২) উথলি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।