হবিগঞ্জে খাদ্যে বিষক্রিয়াঃ মাদ্রাসার ৩ শিক্ষকসহ অসুস্থ ৬৫
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নোয়া পাথরিয়া গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় মদিনাতুল হাফেজী মাদ্রাসার তিন শিক্ষকসহ ৬৫ জন অসুস্থ হয়ে পড়েছেন।
মাদ্রাসা প্রধান হাফেজ বায়েজিদ আখতারী বলেন, মাদ্রাসার ৬২ জন ছাত্র এবং তিন শিক্ষক বৃহস্পতিবার স্থানীয় কাদের আলীর বাসায় দাওয়াত খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন।
এদের মধ্যে শনিবার ১৪ জনকে এবং রোববার আরও ১১ জনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
