২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসসিবিএ নেতাদের অবাঞ্ছিত ঘোষণা করার এখতিয়ার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেই: ড.

প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন রোববার বলেছেন, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদককে আদালতে অবাঞ্ছিত ঘোষণা করার কোনও এখতিয়ার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 07:48 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

তিনি এই ঘোষণাকে সরকার দলীয় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি বড় ভুল বলে উল্লেখ করেন।

তিনি বিডিনিউজকে বলেন, আমার আইনজীবী বন্ধুরা বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তা খুবই দুঃখজনক।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট শনিবার তাদের এক সমাবেশে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ এবং এসসিবিএ সভাপতি মাহবুবে আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিমকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবাঞ্ছিত ঘোষণা করে। সমাবেশে তারা বলেন, তারা স্পিকার ও আইনমন্ত্রীর সদস্যপদ বাতিল করে সুপ্রিম কোর্ট ও বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে।

ফোরাম এসসিবিএ’র কার্যক্রমের প্রতিবাদে ২৩ মে আদালত প্রাঙ্গণে মানব বন্ধন এবং ২৪ মে সুপ্রিম কোর্টসহ সারাদেশের আদালত প্রাঙ্গণে সমাবেশ আয়োজন করেছে।