২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুনে ইন্দো-বাংলা পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা প্রস্তুতি নিচ্ছে

জুনের শেষ সপ্তাহে ইন্দো-বাংলা পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। অবশ্য রোববার একটি ভারতীয় প্রচার মাধ্যম জানায় যে, বৈঠকটি জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 07:13 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

ঢাকার একটি কুটনৈতিক সূত্র বৈঠকের ব্যাপারে জানায়, আলোচনায় যোগ দিতে প্রস্তুতি চলছে এবং জুনের শেষ সপ্তাহে বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে উভয় পক্ষই সম্মত।

অপরদিকে, ভারতের দ্য হিন্দু পত্রিকা পিটিআই’র উদ্ধৃতি দিয়ে তাদের ওয়েব এডিশনে এ ব্যাপারে একটি রিপোর্টে বলে যে, বহু প্রতিক্ষীত পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক জুলাইয়ের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে উভয় পক্ষই সাম্প্রতিক বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যে সীমান্ত বিরোধসহ বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হবে। নতুন দিল্লীতে পররাষ্ট্র মন্ত্রীদ্বয় বৈঠকে বসবেন। প্রায় আড়াই বছরে দু’ দেশের মধ্যে এটাই হবে এ ধরনের প্রথম বৈঠক। বৈঠকের চূড়ান্ত সময়সীমা নির্ধারণের ব্যাপারে কাজ চলছে।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে সকল বিষয় নিয়ে আলোচনা হবে।

সূত্র আরও জানায়, উভয় পক্ষই দু’দেশের মধ্যে ক্রমবর্ধমান সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হবে।

সীমান্তের ১৫০ মিটারের মধ্যে ভারতের কাটা তারের বেড়া নির্মাণের ব্যাপারে বাংলাদেশ বিরোধীতা করে আসছে। এ ব্যাপারে বাংলাদেশের বক্তব্য এটা ১৯৭৫ সালের দ্বিপাক্ষিক চুক্তির বিরোধিতা।

ভারত অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত অপরাধ রোধ করতে সীমান্তের ৪০৯৫ কিলোমিটার জুড়ে কাটাতারের বেড়া নির্মান করছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শেষ বৈঠকটি গত ২০০৩ সালের ৩০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল।

তবে এ সময়ের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রী নটবর সিং এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সার্ক ও আফ্রো-এশিয় সম্মেলনসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে বৈঠক করেছেন।