লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানি বন্ধের দাবিতে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সমাবেশ
লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানি বন্ধের আহ্বান জানাতে ২৩ মে কেন্দ্রীয় শহীদ মিনারে নৌ দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারবর্গ নাগরিক শোক সমাবেশের আয়োজন করেছে।
গত বছর ২৩ মে গভীর রাতে মেঘনায় ডুবে যাওয়া এম.ভি লাইটিং সান ধারণ ক্ষমতার চেয়ে দেড়গুণ বেশি যাত্রী ও মালামাল নিয়ে ডুবে যায়। নৌ পরিবহন মন্ত্রণালয় ও সমুদ্র পরিবহন অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী ডুবে যাওয়া লঞ্চটি ছিল ডি ক্যাটাগরির (অযোগ্য)।
লঞ্চ দুর্ঘঠনা রোধকল্পে নতুন বিধান হয়েছে, যাত্রীবাহী নৌযানের উপযুক্ততা পরীক্ষা করার জন্য কমিটি গঠিত হয়েছে, কিন্তু অযোগ্য লঞ্চ, অতিরিক্ত যাত্রী ও মালামাল নিয়ে চলাচল বন্ধ হয়নি।
তাই প্রতি বছর ঘন ঘন লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানি বন্ধের দাবিতেই এই শোক সমাবেশের আয়োজন করা হয়েছে। লঞ্চ দুর্ঘটনায় স্বজন হারানোদের পরিবার বর্গের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সমাবেশে তারা সকল শ্রেণী পেশার মানুষকে উপস্থিত হয়ে এ বিষয়ে তাদের মতামত তুলে ধরার আহ্বান জানায়।
