২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিডিআর’র পিকআপ খাদে: উপ সহকারী পরিচালক নিহত, আহত ৬ জওয়ান

রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম নামকস্থানে রোববার বিডিআরের একটি পিকআপ খাদে পড়ে গেলে বিডিআরের উপ সহকারী পরিচালক ক্ষিতিশচন্দ্র (৫৫) নিহত ও ৬ জওয়ান আহত হয়।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2005, 05:48 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

আহতরা হলো: বিডিআর সদস্য শরিফুল, মোস্তাক, আনিসুর, মাহমুদ, লিটন কান্তি ও মোবারক।

আহতদের মধ্যে মাহমুদ ও লিটন কান্তিকে গুরুতর আহতাবস্থায় চিকিৎসার জন্য রাজশাহী থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

অন্যরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিডিআর সূত্র জানায়, বাঘা উপজেলায় টহল শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।