কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু
জেলার উলিপুর উপজেলার মিনাবাজার নামক এলাকায় রোববার সকালে দ্রুতগামী একটি মিনিবাসের চাকায় পিষ্ট হয়ে নরেন্দ্র চন্দ্র বর্মন (৬৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাস্তায় অবরোধ সৃষ্টি করলে দুপুর ২টা পর্যন্ত ওই এলাকায় সকল যানবাহন চলাচল বন্ধ থাকে।
